বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রাস্তার কাজে বাঁধা, থানায় অভিযোগ

সাতক্ষীরায় সরকারি কাজে বাধা প্রদান ও চাদা দাবি, এক পর্যায়ে কাজ বন্ধ সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সার্কিট হাউজ এর সামনে হতে রসুলপুর টু কাথন্দা বাজার (ভায়া) পায়রা ডাঙ্গা বাজার পযর্ন্ত আর এন্ড এইচ (রোডস্) ২ কিলো, ১০ মিটার রাস্তা, যার বরাদ্দ ২ কোটি ২১ লক্ষ টাকা। উক্ত কাজ সরকারি টেন্ডার এর মাধ্যমে কাজটি সংষ্কারের ঠিকাদারি দায়িত্ব পান জাকাউল্লাহ এন্ড ব্রাদাস। সম্প্রতি উক্ত কাজের অধিকাংশ কাজ শেষ পর্যায়ে এসে বকচরা গ্রামের কয়েক জন ব‍্যক্তি প্রকাশ‍্যে কাজে বাধা দেয় এবং মোটা অংকের চাদা দাবি করে। ঠিকাদার চাদা দিতে অস্বীকৃতি জানালে ঐ এলাকার আমিরুল ইসলাম, ফারুক হোসেন, আ. বারী, আ. সামাদসহ হাফিজুল এর নেতৃত্বে কয়েক দিন পূর্বে হামলা চালায়। একপর্যায়ে কর্মরত কর্মচারী ও সরকারি লোকজন প্রাণ ভয়ে কাজের স্থল থেকে পালিয়ে এসে প্রাণে রক্ষা পায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, বকচরা গ্রামের কয়েক জন লোক আমাদের উপর দেশিও অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে। সেই কারণে সরকারের উন্নয়ন মূলক কাজ সঠিক সময়ে করতে পারছি না। যার কারণে ঠিকাদার কর্তৃপক্ষ সাতক্ষীরা সদর থানায় উল্লেখিত ব‍্যক্তিদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, যেহেতু সরকারের উন্নয়ন মূলক ও জনসাধারণের উপকারের জন্য তাই আমি সাতক্ষীরা সদর থানায় লিখিত কমপ্লেন করেছি এবং যে বা যারা সরকারি কাজে বাধা দিবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর অবগত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২