শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শহীদ স্মৃতি কলেজে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে শহীদ স্মৃতি কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের হাত দিয়ে সাতক্ষীরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে কি কি করনীয় সেবিষয়ে আমার সকল অভিজ্ঞতা আছে। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা থাকলে অবশ্যই আমি সাতক্ষীরা-২ আসনে বিজয় লাভ করব। আমরা আগে জোটবদ্ধ ভাবে নির্বাচন করেছি। ধানের শীষে ভোট দেয়নি। এবার আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। সাতক্ষীরার মাটি জামাতের ঘাঁটি নয়, সাতক্ষীরার মাটি জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের ঘাঁটি। আপনারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, অমিত কুমার চক্রবর্তী ও কলেজের শিক্ষক আলমগীর কবির বাবু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ স্মৃতি কলেজের শিক্ষক তপন কুমার ঘোষ।

এসময় ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক, দলীয়-কর্মী সমর্থক ও ইউনিয়ন এিনপিরর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক