সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

শিশু অধিকার সংরক্ষণ, যৌন নির্যাতন, শোষণ ও নিপীড়ন প্রতিরোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া শক্তিশালীকরণের লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(৯ আগস্ট) রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের হলরুমে ‘শিশু যৌন নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। সাতক্ষীরার পলাশপোল (বৌ-বাজার) এলাকায় পরিচালিত SCIRCAE প্রকল্প, CWCS-এর যৌথ বাস্তবায়নে স্থানীয় ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণে মূল বিষয়বস্তু উপস্থাপন ও পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর (PC) আরিফুর রহমান খান, ফিল্ড অফিসার (FO) ফাল্গুনী সুলতানা হাঁসি, এবং কম्युनिटी সোশ্যাল ওয়ার্কার (CSW) মোহাম্মদ রুহুল আমিন, রৌফুন্নেছা মুন্নি ও বিনা আক্তার।

কর্মশালায় CWCS এর কর্ম এলাকা পৌরসভা, আলিপুর ও ভোমরা ইয়ুথ গ্রুপের ২৫ জন সক্রিয় সদস্য অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন “শিশু অধিকার রক্ষা এবং সমাজ থেকে শিশু নির্যাতন ও শোষণ নির্মূলে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের মাঠপর্যায়ে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে এবং ভুক্তভোগীদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা সুনিশ্চিত করতে দিকনির্দেশনা দেবে। আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রশিক্ষণ শেষে ইয়ুথ গ্রুপের সদস্যদের অনুভূতি প্রকাশ করে বলেন প্রশিক্ষণটি ছিল অত্যন্ত তথ্যবহুল, সময়োপযোগী এবং আনন্দদায়ক। সচেতনতামূলক আলোচনা ও ইন্টারেক্টিভ সেশনের কারণে আমরা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার সম্পর্কিত জটিল বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পেরেছি। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে শিশু সুরক্ষায় আরো উদ্বুদ্ধ করবে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত