মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হ*ত্যা, গ্রে*প্তার-১

সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ানকে অপহরণের পর নির্যাতন করে হত্যার পর লাশ পানিতে ফেলে গুম করার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ মোঃ আহাদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে তাকে সাতক্ষীরা সদরের রাজনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান সদর উপজেলার বল্লী ইউনিয়নের বাউলডাঙা (মুচড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে মুকুন্দপুর গ্রামের নানার বাড়িতে থাকে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ জানান, রবিবার সকালে সেহজাদ হোসেন রিয়ানের লাশ উদ্ধারের পর রাতেই তার বাবা আখড়াখোলা গ্রামের শাহাদাৎ হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পেয়ে সিসি টিভি ফুটেজ ও বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলা ছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আহাদুজ্জামানকে সন্দিগ্ধ আসামী হিসেবে রাজনগর বাজার থেকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে পাঁচ দিনের রিমা- আবেদন জানানো হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার রহস্য ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা সম্ভব হবে।

প্রসঙ্গত, আখড়াখোলা গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে আলহ্বাজ সোয়েব হোসেন প্রিক্যাডেট স্কুলে প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ান গত শুক্রবার বিকেলে তার নানা মুকুন্দপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। রবিবার সকালে তার মামা মেহেদী হাসানের মাছের ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়ায় আহাদুজ্জামান রিয়ানের নানা মতিয়ার রহমানকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন বলে অভিযোগ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি