বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেখ হাসিনা সরকারের উন্নয়নে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ

সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির প্রচেষ্টায় সাতক্ষীরার উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) শহরের ইটাগাছা হাটের মোড়,
সঙ্গীতা সিনেমা হল মোড় ও তুফান কোম্পানী মোড়সহ বিভিন্ন এলাকায় সাতক্ষীরা
সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণকালে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহাদাৎ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন,
জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড শাখার নব-নির্বাচিত সভাপতি আবু আব্দুল্লাহ আবু সাক্কার, সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির প্রচেষ্টায় সাতক্ষীরার উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করছেন দলীয় নেতৃবৃন্দরা।

এসময় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ