রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সততা সংঘের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের সততায়
উদ্বুর্দ্ধ করার নিমিত্ত শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন খুলনা সজেকা’র আয়োজনে দুনীতি দমন কমিশন সজেকা’র
খুলনা উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা,
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক রেজাউল করিম, রেবেকা সুলতানা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মো. জাহিদুর রহমান প্রমুখ।

সদরের ২৮টি বিদ্যালয়ে সততা স্টোরের জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশন খুলনা সজেকা’র খুলনা উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। আলোচনা সভা শেষে জেলার ১৪জন গরীব মেধাবী শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে ১২ মাসের জন্য ১২ হাজার টাকা ও ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় প্রশাসনিক কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন খুলনা ও সাতক্ষীরা জেলা কমিটির সদস্যরা উপস্থিত
ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি