মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন প্রকল্পের উদ্বোধন ও উপকারভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় জনস্বাস্থ্য উন্নয়নে ‘স্বাস্থ্যসম্মত সেমিপাকা স্যানিটারি ল্যাট্রিন’ প্রকল্পের উদ্বোধন ও উপকারভোগীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩:৩০টায় পুরাতন সাতক্ষীরাস্থ শহরের ক্রিসেন্ট কার্যালয়ে এই কর্মসূচি উদ্বোধন হয়।

অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। সভার বক্তারা বলেন, গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য। এবিষয়ে বেসিক প্রশিক্ষণ এবং উপযুক্ত এরিয়াগুলোতে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ের অস্বচ্ছল মানুষেরা সরাসরি উপকৃত হবেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা আলীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও সংস্থার সদস্য ড. মোঃ আক্তারুজ্জামান, সংস্থার সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় এবং জাতীয় মানবাধিকার কমিশন জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রকল্পটির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া