শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর ও ফিংড়ী ইউনিয়নে অভিযোগ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে” নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে অভিযোগ ও সাড়া প্রদান কমিটির মাসিক মিটিং করা হয়। উক্ত মাসিক মিটিং করা হয় আলিপুর, ফিংড়ী ইউনিয়ন পরিষদ, আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল, ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, গাভা এ.কে.এম মাধ্যমিক বিদ্যালয় ও ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী ঋষি পাড়ায় মিলে ৬ টি মাসিক মিটিং করা হয়। উক্ত মিটিং ০৬ ও ০৭ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত গ্রুপ গুলোতে ৭সদস্যের একটি অভিযোগ ও সাড়া প্রদান কমিটি গঠন করা হয়। উক্ত মাসিক মিটিংয়ে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, মেম্বার, গ্রাম পুলিশ, নিবাচিত স্কুলে প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দরা, কমিউনিটির লিডার ও গন্যমান্য ব্যক্তিরা। নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন , কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন রানা ও হুমায়রা জামান। এই কমিটির মাধ্যমে সকলে মতামত প্রদান করতে পারবে স্বাধীনভাবে। মাসিক মিটিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন করা হয় সকলকে। বলা হয় কমিটির সদস্যদের যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে দক্ষতা বৃদ্ধি পাবে। কমিউনিটির জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করতে পারবে। যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে ও রেফার করতে পারবে এবং একটি প্রক্রিয়া চলমান থাকবে।

এই মিটিং পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস