সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর ও ভোমরা প্রাইমারি স্কুলের ভবন উদ্বোধন

সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোমরা চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) আলিপুর সেন্ট্রাল ও চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. মফিজুর রহমান ঢালী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত স্কুল ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) প্রকল্পের আওতায় চারতলা ভীত বিশিষ্ট ২য় তলা ভবন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রক্কলিত মূল্য ১ কোটি ১০ লক্ষ ৫৬ হাজার ৩৫ টাকা ব্যয়ে ও ভোমরা চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৯শ’৭৮ টাকা ব্যয়ে নব-নির্মিত বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে।

বিদ্যালয় ভবন উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মিজানুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), শিক্ষক নেতা মো. রেজাউল করিম, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নেতা এরশাদ আলী, ভোমরা ইউপি সদস্য আব্দুল গনি, আব্দুল অদুত, শিক্ষক মো. কামাল হোসেন, নির্মাণ কাজের ঠিকাদার শেখ সাকেুর রহমান ও ঠিকাদার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. গোলাম মোস্তফা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন