শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাংনিয়া

সাতক্ষীরার আলিপুর ফুটবল টুর্নামেন্টে দেবহাটার ভাতশালা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার গাংনিয়া।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে দক্ষিন আলিপুর ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা অতিরিক্ত ডিআইজি মনছুর আল-হক স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে গাংনিয়া ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি নাইজেরিয়ান খেলোয়াড় বিসমার্ক গোল করে দলকে এগিয়ে নেন। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ওই ১ গোলেই ভাতশালা ফুটবল দলকে হারায় গাংনিয়া।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট বিবেচিত হন বিজয়ী দলের সাদ্দাম।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ১০নম্বর জার্সীধারি নাইজেরিয়ান খেলোয়াড় বিসমার্ক।

রেফারির দায়িত্ব পালন করেন নাছির উদ্দিন। তাকে সহযোগিতা করেন আব্দুল গফফার ও ওয়াহিদ বাবলু।

এর আগে খেলাটি উদ্বোধন করেন ও খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

বিশেষ অতিথি ছিলেন প্রায়ত মির্জা মনছুর আল-হক এর সহধর্মিনী মিসেস লুৎফোন নেছা মনছুর।

৭নং আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মির্জা আনোয়ার পারভেজ, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।

ইব্রাহিম শামস সাগর, মেহনাজ মির্জা, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি, ক্রিড়াপ্রেমী গৌতম মন্ডল, ইমন, ইকবাল হাসান, হাফিজুল, আবদুল্লাহ, ওয়াজেদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা পুরস্কার এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা