বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আসাশুনিতে পিকআপ ও ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১- আহত-১

সাতক্ষীরার আশাশুনিতে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে পিকআপের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন সরদার (৫৫) সে কুল্যা গ্রামের মৃত আমিনউদ্দীন সরদারের পুত্র। মারাত্বক আহত ভ্যান চালক হারুন হোসেন সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের বাসিন্দ।

স্থানীয় সূত্রে জানাগেছে কুল্যা গ্রামের আলাউদ্দিন সরদার ভ্যান যোগে ভালুকা চাঁদপুর থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনার সময় কলেজ মোড়ে পৌঁছালে বুধহাটা থেকে সাতক্ষীরা গামী একটি মুরগিবাহী পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-০৭৩৮) ভ্যানটিতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ভ্যানচালক হারুন হোসেন মারাত্মক আহত হলেও যাত্রী আলাউদ্দিন সরদার ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত হারুন হোসেনকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

খবর পেয়ে সদর থানার এস আই নকিব হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনায় কবলিত পিকআপ, চালক ও হেলপারকে আটক করে। আটককৃত পিকআপ চালক জুয়েল হোসেন পিকআপ মালিকের ছেলে বলে জানা গেছে। তবে তিনি পেশাদার চালক নন এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন