রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কোমরপুর আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সদর উপজেলার শাঁখরা কোমরপুর আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে , এস এস সি ২০২৪ সালের বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এস এম আকবর হোসেন,অভিভাবক সদস্য মন্টু ইসলাম, নাসির উদ্দীন, প্রাক্তন সদস্য মিজানুর রহমান, ৬ নং ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ভোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কবির হোসেন।

এসময় পদ্মশাঁখরা কোমরপুর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মনোযোগ সহকারে লেখা পড়া করতে হবে। চেষ্টা ছাড়া জীবনে সফলতা আসে না। লেখা পড়া শেষে মানুষের মতো মানুষ হয়ে দেশেরো সেবা করার ব্রত নিয়ে এগিয়ে যেতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ