বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কোমরপুরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস, ধুলিহর (সাতক্ষীরা): সাতক্ষীরার কোমরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কোমরপুর যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর,সাবেক সদর থানা টিম সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাস্টার আশরাফুজ্জামান খোকন, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী রবিউল ইসলাম, ৮নং ধুলিহর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু, সাবেক মেম্বর মাস্টার মহিদ, মাস্টার আব্দুস সালাম, কোমরপুর যুব সংঘ প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোজাম আলী খাঁ সহ আরো অনেকে।
প্রথম সেমি ফাইনাল খেলায় অংশগ্রহন করে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের যুব কিশোর সংসদ একাদশ বনাম খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী আগোমনি স্পোটিং ক্লাব।
খেলায় যুব কিশোর সংসদ একাদশকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বাগালী আগোমনি যুব স্পোটিং ক্লাব।
খেলায় অসাধারন নৈপুন্য প্রদর্শন করেন জাহাঙ্গীর আলম ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাগালী আগোমনি স্পোটিল ক্লাবের সাদ্দাম,খেলার মাঠপরিচালকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবীর, আবু ওয়াহিদ, মনিরুজ্জামান মনির।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প

সাতক্ষীরা পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্যবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ