শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন বরখাস্ত

মামুন হোসেন: ঝাউডাঙ্গার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। দা‌য়িত্ব ও কর্তব্যে অব‌হেলা এবং প‌রিষ‌দের সাম‌নে বাজার বসা‌নোর অ‌ভি‌যো‌গে সাম‌য়িক বরখাস্ত হলেন সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল উদ্দিন। গত ১৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের এক নোটিশে এ আদেশ প্রজ্ঞাপন জারি করা হয়। এঘটনা একমাস পর জানাজানি হওয়ায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হন। তিনি সদর উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন সদস্য। তাছাড়া আজমল উদ্দিন উক্ত ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবিষয় জানতে আজমল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় তিনি এ আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেছেন।

এলাকাবাসী সূত্র জানা যায়, চেয়ারম্যান আজমল উদ্দিনের জনপ্রিয়তা থাকলেও ইউনিয়ন পরিষদে সেবাদানের ক্ষেত্রে তার ব্যাপক দুর্বলতা ও অবহেলার অভিযোগ রয়েছে। জনগনের ভোটে নির্বাচিত হয়েও তাকে জনগণের প্রয়োজনে পাশে পাওয়া যায়না। নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন না। কোনো জরুরি কাগজে স্বাক্ষরের প্রয়োজন হলেও দিনের পর দিন অপেক্ষা করতে হয়। তিনি বাড়ীতে বেশিভাগ সময় কাটান বলে অভিযোগ স্থানীয়দের। তবে জনগনের সেবাদানে যাতে বিঘ্ন না ঘটে তাই দ্রুত ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী