শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

এস এম আব্দুল্লাহ, ঝাউডাঙ্গা (সাতক্ষীরা) : দীর্ঘ ১৪ বছর পর আসন্ন ১ ফেব্রুয়ারি ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ খলিলুর রহমান সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন।

সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী একই প্রতীক চাওয়ায় তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা বাজার বাস্তবায়ন কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৩, সহ-সভাপতি পদে ৪, সাধারণ সম্পাদক পদে ৫, সহ-সাধারণ সম্পাদক পদে ৩, সাংগঠনিক ২, কোষাধ্যক্ষ পদে ২, দপ্তর সম্পাদক পদে ১, ক্রিয়া সম্পাদ ২, প্রচার সম্পাদক ২, সদস্য পদে ১১জন সহ মোট ৩৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে দপ্তর সম্পাদক পদে ডাঃ আবু হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এর আগে ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার ঝাউডাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীদের সম্মুখে অন্তর্বর্তীকালীন ঝাউডাঙ্গা বাজার কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল মজিদ উপস্থিত হয়ে এই তফসীল ঘোষণা করেন।

বাজারের কম্পিউটার ব্যবসায়ী এস.এম আব্দুল্লাহ বলেন, যারা ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে আমরা তাদেরই ভোট দেবো। এমন কথাই জানিয়েছেন সাধারণ ভোটারগণ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী