শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী

সরকারের উন্নয়ন প্রকল্প সমূহ বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষনা দিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

বুধবার (২৪ মে) সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিদর্শনকালে স্থানীয় অফিসারদের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা দেন তিনি। উপজেলার সার্বিক উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের অফিসারদের উদ্দেশ্য করে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের যাবতীয় উন্নয়ন প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের কাঁধে। এসব প্রকল্পে দুর্নীতি-অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবেনা।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলেন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষাক্ষেত্র ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অফিসারদের আরও দায়িত্বশীল হতে হবে। এছাড়া উপজেলায় বিস্তৃর্ন খাস সম্পত্তি পুনরূদ্ধারসহ এসব সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নেয়া জরুরী উল্লেখ করে এসব বিষয়ে সংশ্লিষ্ট অফিসারদের কার্যক্রম তদারকির জন্য উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে নির্দেশ দেন বিভাগীয় কমিশনা মো. জিল্লুর রহমান চৌধুরী।

দুপুর দুইটার দিকে সাতক্ষীরা জেলা শহর থেকে দেবহাটাতে পৌঁছে প্রথমেই নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক নের্তৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
পরে উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সদ্য নির্মিত ঘরের ফলক উন্মোচন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভুমি অফিস এবং চরবালিথায় নির্মিত আশ্রায়ণ-২ প্রকল্প পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়