শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধানদিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের বিরুদ্ধে মিথ্যে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার ধানদিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সুনাম ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই মিথ্যে অপপ্রচারের প্রতিবাদ জানান, পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের মৃত. আব্দুস সামাদ সরদারের ছেলে ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু ইউনিয়নে আমার প্রতিপক্ষরা সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে দীর্ঘদিন ধরে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী’র বরাদ্দকৃত প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার কার্ডের আবেদন শুরু হয়। সরকারি নিয়ম অনুযায়ী এবারে প্রত্যেকই স্ব স্ব মোবাইল নাম্বার যুক্ত করতে হবে। বিধায় কার্ডের আবেদনকারিদের মোবাইল নাম্বার দেয়ার জন্য আমরা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করার পাশাপাশি এলাকায় মাইকিং করে ও স্থানীয় মসজিদের মাইকে প্রচার করেছি। কিন্তু ইউনিয়নের কিছু মানুষ যথাসময়ে তাদের মোবাইল নাম্বার পৌছে দেয়নি। অথচ আবেদনের সময় চলে যাচ্ছিল। ফলে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জেলা সমাজসেবা অফিসারের সাথে কথা বললে জানানো হয়, মোবাইল নাম্বার যুক্ত না করলে আবেদন ফরম পূরণ করা যাবে না। আবেদন পূরনের পর নাম্বার পরিবর্তন করা যাবে। সে অনুযায়ী পরিষদের উদ্যোক্তা শহিদুল ইসলাম তার নিজের মোবাইল নাম্বার দিয়ে বেশ কয়েকটি ফরম পূরন করেন। এখানে উক্ত ভাতার টাকা আত্মসাত বা ভাতাভোগীদের ফাঁকি দেওয়ার কোন উদ্দেশ্যে আমাদের নেই।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার ভাতাভোগীদের জন্য বরাদ্দকৃত টাকা তারা পাচ্ছে কি না তা যাচাইয়ের জন্য তাদের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তারপর টাকা প্রেরণ করেন। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী একটি মোবাইল নাম্বারে এক বারের বেশি টাকা ঢুকানোর কোন সুযোগ নেই। সেখানে আমার পরিষদের উদ্যোক্তা তার একটি মাত্র নাম্বার একাধির ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করেছেন। যা পরবর্তীতে স্ব স্ব ব্যক্তির সাথে যোগাযোগ করে তাদের মোবাইল নাম্বার ব্যবহার নিশ্চিত করেছেন। এমনকি নগদ কোম্পানির কর্মকর্তা এবং সমাজসেবা অফিসের তত্ত¡বাধায়নে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ৫ বার তাদের মোবাইল নাম্বার সংশোধন করে প্রকৃত ভাতাভোগির মোবাইল নাম্বারেই তাদের টাকা দিয়ে নিশ্চিত করা হয়েছে। কিন্তু আমার প্রতিপক্ষরা শুধুমাত্র হয়রানি এবং সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন এবং আমার পরিষদবর্গের সুনাম নষ্ট করতে মাছুম নামের একজন তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে মিথ্যে ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছেন।

তিনি ধানদিয়া ইউনিয়নের পরিষদবর্গের নামে মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন অপ্রচারের ঘটনায় জড়িতদের বিরুদ্দে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত