বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এমপি- রবি

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নেহালপুরে
জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৪টায় ধুলিহর ইউনিয়নের নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ধুলিহর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা সালমা সুলতানা শিল্পী’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সেবা প্রত্যন্ত জনপদে পৌছে দিতে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কোন এলাকায় মাটির রাস্তা থাকবেনা। রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি ক্ষেত্রসহ সর্বদিকের উন্নয়নের কথা
তুলে ধরে এমপি রবি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অভূর্তপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি আরো বলেন, এই অবহেলিত ধুলিহর ইউনিয়নের নেহালপুর, যুগিপোতা, সুকদেবপুর, মাটিয়াডাঙ্গা এলাকা ছিল অবহেলিত। ছিলনা বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ছিলনা ব্রিজ। এখন এই এলাকায় উন্নয়নের ছোয়া লেগেছে। আরো উন্নয়ন হবে।
এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বঙ্গববন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর
বিন সেলিম যাদু, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, ধুলিহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বিক্রম গাইন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য তপন কুমার শীল,
৬নং ইউপি সদস্য বিষ্টুপদ সরকার ও সাবেক ইউপি সদস্য ভৈরব সরকার প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল