সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে স্বেচ্ছাসেবী কমপ্লেক্স হযরত আব্বাস (রাঃ) ভিত্তি প্রস্তর স্থাপন

সাতক্ষীরার ধুলিহরে স্বেচ্ছাসেবী কমপ্লেক্স হযরত আব্বাস (রাঃ) ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আসর এর নামাজের আগে ধুলিহর কাছারী পাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন হযরত আব্বাস রাঃ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর ও দেবহাটা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, উপজেলা শুরা সদস্য সাংবাদিক মাওলানা আনিছুর রহমান, থানা টিম সদস্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী রবিউল ইসলাম, মাস্টার আবুল হাসান প্রমুখ।

এসময় কমপ্লেক্সাধীন মফিজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদরাসার নিজস্ব জায়গায় ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আরো কয়েকটি প্রতিষ্ঠানে প্রস্তাবিত রাখা হয়।

মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ক্বারী মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সকল চড়াই উৎরাই পেরিয়ে আমাদের নিজস্ব জায়গায় মাদ্রাসার স্থাপন করতে পারছি আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, দ্বীনি শিক্ষায় মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প নেই, আপনাদের কোমলমতি শিশু সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় প্রেরণ করুন, সন্তান আপনাদের যথাযথ শিক্ষা দেওয়া দায়িত্ব আমাদের পরিশেষে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক দোয়ার মাধ্যমে মাদ্রাসার স্থাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা