বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নবাগত এসিল্যান্ডের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর ২টায় সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর শাখার সমাজকল্যাণ সেক্রেটারী ও ৮নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল গফুর, নিউমার্কেট ইউনিট সভাপতি মোঃ রুহুল আমিন, ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইবুল ইসলাম, কামালনগর দক্ষিণ ইউনিট যুব বিভাগের সভাপতি আল-মামুন, নিউমার্কেট যুব ইউনিট সভাপতি মোঃ সুমনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে বলেন, ভূমি অফিস জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেবা কেন্দ্র। জমি সংক্রান্ত কাজের সঙ্গে সাধারণ মানুষের প্রত্যক্ষ স্বার্থ জড়িত। তাই কর্মকর্তার স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং দ্রুত সেবা প্রদানের মানসিকতা জনমনে আস্থা সৃষ্টি করবে।
নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের সেবা করাই আমার মূল দায়িত্ব। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব। সঠিক নিয়মে জনগণ যাতে সহজে সেবা পায় সে ব্যাপারে প্রশাসন সর্বদা আন্তরিক থাকবে।”তিনি আরও বলেন, “সাতক্ষীরার মানুষ পরিশ্রমী ও সৎ। আমি চাই, তারা যাতে ন্যায্য সেবা সহজে পায়। এজন্য স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন