শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একই রাতে ২টি টিউবওয়েল চুরি

সাতক্ষীরার নলকুড়ায় টিউবওয়েল চুরির হিড়িক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে টিউবওয়েল চুরির হিড়িক। একই রাতে ২টি টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে চোরেরা। সম্প্রতি এই এলাকায় চুরি বৃদ্ধি পাওয়ায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।
সম্প্রতি নলকুড়া গ্রামসহ বিভিন্ন এলাকায় প্রায় রাতেই ঘটছে হাঁস-মুরগী ও টিউবওয়েল চুরির ঘটনা। শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত ভোর রাতে নলকুড়া কলোনীর মৃত গোলাম আলী গাজীর বড় ছেলে মহব্বত আলীর টিউবওয়েল ও কলোনীতে জনস্বার্থে বসানো সরকারি টিউবওয়েলটির মাথাসহ উপরের অংশ খুলে চুরি করে নিয়ে গেছে এক শ্রেণির চোর চক্র। পূর্বে কয়েকদিন আগে একই গ্রামের মৃত নুর ইসলাম মিস্ত্রির ছেলে সোহেল’র টিউবওয়েলটি চুরি হয়েছে।
এতে ওইসব টিউবওয়েল ব্যবহারকারীদের বিশুদ্ধ পানির প্রয়োজনে দূর থেকে পানি আনতে হবে। ফলে তীব্র ভোগান্তিতে পড়ছে চুরি হওয়া টিউবওয়েল এলাকার আশেপাশের মানুষ। টিউবওয়েলের উপরের অংশ চুরির ঘটনা মারাত্মক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়ার আতঙ্কে ভুগছেন।
টিউবওয়েল চুরি এভাবে বৃদ্ধি পেলে নলকুড়া গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে। এলাকাবাসী চুরি রোধে রাতে পালাক্রমে পাহারা বসানোর ব্যবস্থা করেছে। কেউ কেউ টিউবওয়েল চুরি রোধে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে। এ ব্যাপারে চুরি রোধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

টিউবওয়েল চুরি এভাবে বৃদ্ধি পেলে নলকুড়া গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে। দশমিনা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার দ্য ডেইলি অবজারভারকে বলেন, আমি এ থানায় সদ্য যোগদান করেছি। বিষয়টি এখনই অবহিত হলাম।
এ ব্যাপারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস