রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পরিবহণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর প্রভাবে এবং চলমান সরকারি নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার পরিবহণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরার সার্কিট হাউস মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন এ নগদ অর্থ বিতরণকালে বলেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে দেশের সকল শ্রমিকদের তালিকা করা হয়েছে। সে অনুযায়ী একলাখ ৯৬ হাজার শ্রমিকদের মাঝে সরকার নগদ আড়াই হাজার করে টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কিছু শ্রমিক নেতা প্রণোদনা ঋণের জন্য সরকারের কাছে দাবি তুলছে। যা শ্রমিকদের জন্য যথাযথ নয়। কারণ শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী সরাসরি অনুদান বরাদ্দ রেখেছেন। শ্রমিকরা ইউনিয়ন বা সংগঠন করেন চাঁদা দেন বিপদের দিনে যাতে তাদের পাশে সংগঠন দাঁড়া তার জন্য কিন্তু সেই বিপদে যদি সংগঠন বা সংগঠনের নেতৃবৃন্দকে সাধারণ শ্রমিকরা পাশে না পায় তাহলে সংগঠন ও সেইসব নেতারা কী করে?

শনিবার অর্থ বিতরণের অনাড়ম্বর অনুষ্ঠানে প্রথমদিনে কুড়িজন শ্রমিকের মাঝে একহাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। রবিবার একশ জনের মাঝে একই পরিমান অর্থ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত