বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পারুলিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সভা

জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরার জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাছ পারুলিয়া জেলিয়াপাড়া গ্রামে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে টিডিএস এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়।
২৯ জুলাই বিকালে অনুষ্ঠিত সভায় কমিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে, প্রথমে এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল সমস্যা হয় তা নির্ধারণ করা এবং বিগত ১০ বছরে এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করা। পরবর্তীতে এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে এলাকার ভিত্তিক জলাবদ্ধতা সৃষ্টি, কর্মসংস্থানের পরিবর্তন, কর্মহীনতা, নিরাপত্তা জনিত ঝুঁকি, একটি ফসল হওয়া, ফসলি জমি ছয় মাস পানিতে তলিয়ে যাওয়া, গাছে ফলের ফলন কমে যাওয়া, চর্ম রোগের সৃষ্টি, বিশুদ্ধ খাওয়ার পানির অভাব এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, একে অপরের প্রতি আস্থা রাখতে হবে, বেশি করে বৃক্ষ রোপন করতে হবে, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে কিভাবে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন করা যায়। নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা জলবায়ু পরিবর্তনে কি ভাবে ভূমিকা রাখতে পারে এবং ইউনিয়ন পরিষদ কিভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতে পারে। এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপদ ফুটবল খেলায় আরো কিভাবে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি করা যায়। এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব কতটুকু এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, স্প্রিট কল প্রকল্পের পারুলিয়া ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা