রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফিংড়ীর গাভায় লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে কুখরালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে
২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের গাভা হাইস্কুল (বারদোলা) ফুটবল মাঠে ফিংড়ী ইউনিয়ন চেয়ারম্যান’র আয়োজনে ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও
ফাইনাল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা
মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম ফারুক বাবু, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী
কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাস, প্রধান শিক্ষক মো. সাহাজউদ্দিন সরদার, ফিংড়ী ইউনিয়নের ইউপি সদস্য ও গাভা যুব কমিটির সভাপতি
মো. জাহিদুজ্জামান বাবু, ইউপি সদস্য মো. ইউসুফ সরদার, আরশাদ আলী, আবু সাঈদ মোল্যা, মাফুজ সরদার, খান আব্দুল হামিদ, মো. আবু সালেক, আব্দুর রাজ্জাক সরদার, দীপঙ্কর ঘোষ, রেবেকা সুলতানা, রত্মা রানী সরকার, মোছাঃ সালমা খাতুন, কুখরালী ফুটবল একাদশের টিম ম্যানেজার আব্দুল হাকিম, কোচ মো. অহিদুজ্জামান আকাশ প্রমুখ।

জাঁকজমকপূর্ণ লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল
টুর্নামেন্টের খেলায় চালতেতলা ফুটবল একাদশ বনাম কুখরালী ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় উভয় দল ড্র করে। সেকারণে খেলা টাইবেকারে রুপ নেয়।
টাইবেকারে কুখরালী ফুটবল একাদশ ৬-৫ গোলে চালতেতলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারীর দায়িত্ব পালন করে আবু অহিদ বাবলু, সহকারি ছিলেন আব্দুল গফ্ফার, শ্যাম্মু চৌধুরী ও ইকবাল কবির খান বাপ্পি। খেলার ধারাভাষ্যকার ছিলেন আশরাফ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ