শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এর বাঁশদহা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সাবেক বাঁশদহা ইউনিয়ন বিএনপির সভাপতি এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাঁশদহে নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। আল্লাহই আমাকে সম্মানের সহিত দলীয় মনোনয়ন দিয়েছেন। সাতক্ষীরার মানুষ উন্নয়নের লক্ষ্যে পরিবর্তন চাই। যেকারণে সবাই ধানের শীষে ভোট দিতে চায়। আমাকে সাতক্ষীরার মানুষ ভালোবাসে। দল মত নির্বিশেষে সাতক্ষীরা ২ আসনে আমার ব্যাপক ভোট আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহিনুর রহমান, রেউই বাজার কমিটির সভাপতি ইন্তাজ আলী প্রমুখ।

এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক