বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা রেজাউল হক রেজার দাফন সম্পন্ন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা মোঃ রেজাউল হক রেজা বেশ কিছুদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি একমাত্র ছেলে ও স্ত্রীসহ হাজার হাজার মানুষকে শোক সাগরে ভাাসিয়ে চির বিদায় নিয়েছেন। ব্যক্তি জীবনে মরহুম রেজাউল হক রেজা হাস্য উজ্জ্বল পরোপকারী ও অত্যন্ত বিনয়ী ছিলেন। সাতক্ষীরা সুন্দরবন স্টাইল মিলের সভাপতি পলাশপোল চৌরঙ্গী ক্লাবের সভাপতি এবং বায়তুল ফালাহ জামে মসজিদের সহ-সভাপতি সহ একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে ছিলেন। ১৩ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে রসুলপুর কবরস্থান সংলগ্ন চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মহিবুল্লাহ।জানাজার নামাজে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে তাকে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী