শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈকারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা সদরের ৩নং বৈকারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বৈকারী ইউনিয়নের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওছার আলী মোল্যা, ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. জুলফিকার আলী জুলু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়নের সচিব মনতোষ কুমার সাধু, ইউপি সদস্য মো. খোকন মোল্যা, মো. আনারল ইসলাম, মো. মেহেদী হাসান দোলন, মো. শফিকুল ইসলাম মিলন, মো. শাহীন হোসেন, মো. জাহাঙ্গীর কবির, মো. আলী হোসেন, মো. আব্দুল জলিল, মো. মফিজুল ইসলাম, মোছাঃ নাছিমা খাতুন, মোছাঃ রহিমা খাতুন, মোছাঃ মৌলুদা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে ১১জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং বৈকারী ইউনিয়নের ৫শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন