রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ‘মা’ ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় ঐতিহ্যবাহী ‘মা’ ফাউন্ডেশনের এক যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল বিডিএফ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, মাস্ক, স্যানিটাইজার ও টি-শার্ট বিতরণ।

বিডিএফ প্রেসক্লাব মিলনায়তনে অত্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আছাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ‘মা’ ফাউন্ডেশনে চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গ্রাম্য চিকিৎসক জিয়াউর রহমান, দৈনিক সাতনদী’র মফস্বল বার্তা সম্পাদক এম. আর মিঠু, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাবেক সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন বাবু।

‘মা’ ফাউন্ডেশনে চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল তাঁর বক্তব্যে বলেন, মা এই পৃথিবীতে বড় সম্পদ। মাকে বেশি বেশি ভালবাসলে তার কোন কিছুই অভাব হয় না। মায়ের দোয়া সাথে থাকলে সবকিছুতেই জয় করা সম্ভব। প্রত্যেকে মাকে বেশি ভালবাসুন, দেখবেন না চাইতেই অনেক কিছু পেয়ে গেছেন। আমার মায়ের অফুরন্ত ভালবাসা পেয়েই এই ‘মা’ সংগঠনটির মাধ্যমে সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আপনাদের কাছে কৃতজ্ঞ। সবশেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষে ‘মা’ ফাউন্ডেশনের এক যুগপূর্তি উপলক্ষে বিডিএফ প্রেসক্লাব, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে মাস্ক, স্যানিটাইজার ও টি-শার্ট তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এস,এম, ইসমাইল হোসেন, জি,এম আরশাদ আলী, এম,এ হাকিম, শরিফুল ইসলাম রানা, জি,এম আমিনুল ইসলাম, শামীম রেজা, আছাদুল ইসলাম, পত্রিকা পরিবেশক সোলায়মান হোসেন বাবু প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডিএফ প্রেসক্লাবের সদস্য ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত