রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়ন রেজি: ১১৫৫/১১৫৯ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোমরা স্থল বন্দর চত্বরে হ্যান্ডলিং শ্রমিক ইউনয়ন ১১৫৫ এর সভাপতি মো. আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।

সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হারুনার রশিদ ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাফিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, ভোমরা স্থলবন্দর আমদানি রপ্তানীকারক এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা তুফান মন্ডল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশের সাধারন সম্পাদক আব্দুল গফফর, ভোমরা সি এন্ড এফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মিলন প্রমুখ।

এসময় অনুষ্ঠানের সহযোগী সঞ্চালক শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোমরা স্থলবন্দর মালিক সমিতির ৮৭ এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা স্থলবন্দর মালিক সমিতির ৮৬ এর সভাপতি লুৎফর রহমান মন্টুসহ অনেকে।

সাধারণ সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম, গীতা পাঠ করেন উজ্জল কুমার দে।

উল্লেখ্য, দীর্ঘদিন পরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শ্রমিকদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজমান লক্ষ্যনীয় ছিল। তবে সভায় বিগত বছরগুলোর হিসাবে ৪ লাখ ৫৬ হাজার টাকার ছেড়া নোট সংক্রান্ত বিষয়ে গরমিল দেখানো হলে সাধারণ সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে সাবেক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ক্ষমা প্রার্থণা করলে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে দুই শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ ও ইসরাইল গাজীকে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তাব গৃহীত হয়। শ্রমিকদের কন্ঠভোটে পাশ করা এই নির্বাচন পরিচালনা কমিটি পরবর্তী ২/৩ কার্যদিবসে একত্রে বসে আলোচনা সভার মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব