রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় ৮৬ বোতল ফেনসিডিল সহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে ৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি ট্রাকসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ৭ অক্টোবর গভীর রাতে সাতক্ষীরা বর্ডার গার্ড অব বাংলাদেশ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওহিদুল ইসলাম এর নেতৃত্বে¡ মেইন পিলার-৩ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ফুলতলা মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় টহলদল ৩৪ হাজার চারশ টাকা মূল্যের ৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৮০ লাখ টাকা মূল্যের ১টি ভারতীয় ট্রাকসহ রফিক গাজীকে(৩৭) কে আটক করে। সে ভারতের -উত্তর ২৪ পরগনার রামচন্দ্রপুর গ্রামের মৃত এয়ার আলী গাজীর ছেলে।

উল্লেখ্য, উক্ত অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে রফিক মন্ডল ঘটনাস্থল থেকে দ্রুত পলায়ন করে। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ফেন্সিডিল এবং ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, ভারতীয় ফেন্সিডিল এবং ট্রাকসহ ১ জন ভারতীয় নাগরিক আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ