শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মুনজিতপুর, লাবসা ও নলকুড়ায় ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শহরের মুনজিতপুর লম্বাটলী এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন, “সাতক্ষীরা-২আসনের উন্নয়ন অগ্রযাত্রায় আমার আসমাপ্ত কাজ শেষ করতে ঈগল প্রতীকে আর একবার ভোট চায়। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে দাবী নিয়ে আর একটিবার আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে মহান সংসদে পাঠাবেন। আমি এই সাতক্ষীরাকে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় একটি মডেল সাতক্ষীরায় পরিনত করতে চায় এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো দেশের প্রধানমন্ত্রী করতে চায়।”
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মীর তানজির আহমেদ, যুবনেতা মীর মহিতুল আলম, ইঞ্জিনিয়ার মীর ফাহমিদ আহমেদ তারিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু ও পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন।

লাবসার ঋষি পাড়ায় ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে লাবসা ঋষি পাড়ায় লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ’র সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।


এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মীর তানজির আহমেদ, যুবনেতা মীর মহিতুল আলম, ইঞ্জিনিয়ার মীর ফাহমিদ আহমেদ তারিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ প্রমুখ।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নলকুড়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ঈগল প্রতীকে ভোট চাইলেন এমপি রবি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের নলকুড়া বিলে নলকুড়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ঈগল প্রতীকে ভোট চাইলেন সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে নলকুড়া ইয়ং স্টার ক্লাবের আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।


এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মীর তানজির আহমেদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুবনেতা মীর মহিতুল আলম, ইঞ্জিনিয়ার মীর ফাহমিদ আহমেদ তারিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ, সাবেক খেলোয়াড় মীর হায়দার আলী, শেখ রিয়াজুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ রিজভী আহমেদ, নলকুড়া ইয়ং স্টার ক্লাবের ইব্রাহীম, হৃদয়, রাকিব, সুজন, রাজা প্রমুখ। খেলার ধারাভাস্যকার ছিলেন কিং রাজ।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত