বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মুশফিক খুলনা বিভাগের সেরা ক্ষুদে গবেষক নির্বাচিত

জাতীয় চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২১ এ সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. মুশফিকুর রহমানের গবেষণাপত্র খুলনা বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.১৫টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়। ‘চিন্তার চাষ’ এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক সদস্য ড. মোবারক আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এম. আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জেবা আই সেরাজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

সারাদেশের ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির ক্ষুদে গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করে। মুশফিকুর রহমানের শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করে। শীঘ্রই মুশফিকের গবেষণাপত্রটি জাতীয় গবেষণা সম্মেলন, ২০২১ এর প্রকাশিতব্য জার্নালে প্রকাশ করা হবে।

অনুভূতি জানতে চাইলে মুশফিকুর রহমান বলেন, আমি খুবই আনন্দিত। প্রকাশ হলে আপনারা সবাই বইটি পড়বেন। ড. সালেহউদ্দিন আহমেদ আমার গবেষণাপত্রের প্রশংসা করেছেন। আমি অভিভূত।

সাতক্ষীরার পলাশপোলের মো. মানসুর আলী ও মহুয়া পারভীন দম্পত্তির ছেলে মুশফিকুর রহমান। মুশফিকের বাবা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন কর্মকর্তা। পুত্রের সাফল্যে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের অনুভূতির কথা বলে বোঝানো যাবে না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন একজন ভালো মানুষ হতে পারে।

ছাত্রের এমন অর্জনে গর্বিত মুশফিকের শিক্ষকরা। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী বলেন, স্কুলের সকল শিক্ষকের প্রিয় মুশফিক, সে সৃজনশীল, মেধাবী এবং বিনয়ী ছেলে। তথ্য-প্রযুক্তিতে তার দখল অনেক আমাদের সাহায্য করে সবসময়। ছোট থেকে বড় সবার প্রিয়। আমরা গর্বিত মুশফিককে নিয়ে।

এদিকে মুশফিকের সাফল্যে জেলার শিক্ষার্থীরাও দারুণ উচ্ছ্বসিত। সাতক্ষীরার সাধারণ শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এস এম শাহিন আলম বলেন, জেলার শিক্ষার্থীদের কাছে মুশফিক ও তার গবেষণাপত্র একটি দারুণ দৃষ্টান্ত। তার সাফল্য অনান্য শিক্ষার্থীদের গবেষণামুখী করবে বলে বিশ্বাস করি।

ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে মুশফিক জানান, বড় হয়ে একজন উদ্ভাবনী গবেষক হতে চাই। আমি সবার কাছে দোয়া চাই।

উল্লেখ্য, স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ও সৃজনশীলতা লালনের লক্ষ্যে স্কুলে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন