বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“সাতক্ষীরার মোঃ আলামিন শিক্ষক বাতায়নে দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটর”

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মে দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা মাস্টার ট্রেইনার জেলা শ্রেষ্ট শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মোঃ আলামিন কনটেন্ট ৪২৩ টি, ছবি ৩২৬টি, ব্লগ ৫৪৫টি, ভিডিও ক্লাস ২৫৩ টি সহ শিক্ষামূলক ভিডিও ও অনলাইন ক্লাস কনটেন্ট তৈরি করেছেন। তাঁর কন্টেন্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সমৃদ্ধ করেছে এবং সহকর্মী শিক্ষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়েছে।

শিক্ষক বাতায়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মোঃ আলামিনের এই সাফল্য তাঁর নিষ্ঠা, সৃজনশীলতা এবং শিক্ষাদানে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির স্বীকৃতি। শিক্ষক বাতায়নে তাঁর তৈরি কনটেন্ট পেশাদার উৎকর্ষতার এক নজির স্থাপন করেছে।

মোঃ আলামিন বলেন, “আমি সেরা হওয়ার জন্য কাজ করি নি, বরং শিক্ষার্থীদের সাহায্য করার উদ্দেশ্যেই কনটেন্ট তৈরি করেছি। আমি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও দেশের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব।”

শিক্ষক বাতায়ন (www.teachers.gov.bd) শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিক্ষামূলক কন্টেন্টের প্রচারের জন্য কাজ করছে। দেশের প্রায় ৫৫ লাখ শিক্ষক এতে যুক্ত আছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন

“কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নৈতিকবিস্তারিত পড়ুন

  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক