বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময়

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জেলার জনগুরুত্বপূর্ণ সড়ক নিয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ’র
সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে
নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সাতক্ষীরা জেলার গুরুত্বপুর্ন কয়েকটি রাস্তা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিউমার্কেট থেকে আশাশুনী রাস্তা, আলিপুর চেকপোষ্ট থেকে ভোমরা পোর্ট, বিনেরপোতা থেকে আশাশুনি সড়ক হয়ে আলীপুর
চেকপোস্ট পর্যন্ত আর একটি বাইপাস সড়কের ব্যবস্থা করা। এছাড়াও জেলার নাগরিকদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নার্য্য দাবী তুলে ধরা হয়।

নিউমার্কেট থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত রাস্তা সংস্কার করার দাবী জানানো হয়। নির্বাহী প্রকৌশলী দাবি গুলো শুনে তিনি বলেন, বর্ষার পরপরই চেকপোস্ট থেকে ভোমরার রাস্তার কাজ শুরু হবে। আশাশুনি সড়কের কাজ ও শুরু হলেও বর্ষার কারনে একটু সমস্যা হচ্ছে বলে জানান তিনি। আগামী ২ দিনের মধ্যে নিউমার্কেট থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত উপস্থিত চলার মতো
ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, আপনারা আমার কাছে কিছু দাবি করেছিলেন সে দাবী কিন্তু আমি পুরণ করে দিয়েছি। যেমন ইটাগাছা
থেকে বাকল পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে প্রশস্ত করা, বাইপাসের বিভিন্ন স্থানে জেব্র ক্রসিং দেওয়া, খুলনারোড মোড় প্রশস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রাস্তা ২৪ ফুট চওড়া রাস্তার
প্রস্তাব একনেকে চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে খোঁজখবর নিচ্ছেন। আর একটি বাইপাস সড়কের কথা বলা হচ্ছে এটি করার জন্য এম
পি মহোদয়রা ডিওলেটার দিলে দ্রুত করা সম্ভব হবে। সর্বশেষে তিনি বলেন এভাবে আপনারা পাশে থাকলে আরও কাজ করাতে সুবিধা হবে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর
ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য এস.এম আবুল কালাম প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল