শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সাবেক এসপি মনিরুজ্জামানের বরখাস্তে মিষ্টি বিতরণ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করায় সাতক্ষীরাজুড়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে। নির্যাতিতরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন।

২০২২ সালের আগস্টে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে যোগ দেওয়ার পর থেকেই কাজী মনিরুজ্জামান বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের জন্য এক “আতঙ্ক” হয়ে ওঠেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, স্বর্ণ লুট, বিরোধী মত দমনসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এর আগেও, ২০১৩ সালে সাতক্ষীরা (সদর) সার্কেল এসপি হিসেবে দায়িত্ব পালনকালে তৎকালীন “ফাটাকেস্টখ্যাত” এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। পরবর্তীতে এসপি হয়ে এসে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং খুলনা রেঞ্জের “শ্রেষ্ঠ পুলিশ সুপার” উপাধি পান।

বিভিন্ন ভুক্তভোগী জানান, দেড় বছরে তিনি শতকোটি টাকার বেশি লুট করেছেন। সাতক্ষীরার আদালতগুলোতে তার বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা হয়েছে।

তালা উপজেলার এক সাংবাদিক জানান, ডিবি পুলিশের মাধ্যমে আটক করে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়, পরে ৭ লাখ টাকা দিয়ে মুক্তি পান।

সদর উপজেলার আবু হাসান অভিযোগ করেন, এসপি মনিরুজ্জামান ফিল্মি স্টাইলে স্বর্ণের চালান গায়েব করে পাচারকারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।

সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ শাহীন দাবি করেন, ২০২৩ সালের ২৭ মে হাইকোর্ট এলাকা থেকে অপহরণের পর চোখ বেঁধে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয় এবং ক্রসফায়ারের ভয় দেখানো হয়।

আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রউফ জানান, বিভিন্ন সময়ে আটক করে তার কাছ থেকে মোট ১ কোটি ৪০ লাখ টাকা নেয়া হয়।

সাংবাদিক হাসানুর রহমান বলেন, গুম ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ২৬ লাখ টাকা আদায় করা হয়, ফলে তারা নিঃস্বপ্রায় হয়ে পড়েছেন।

পুলিশ সূত্র জানায়, মনিরুজ্জামানের নির্দেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের আটক করে মধ্যরাতে তার সামনে হাজির করা হতো। আটক ব্যক্তির অর্থনৈতিক অবস্থা দেখে ৫০ হাজার থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হতো। টাকা দিতে না পারলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হতো। এমনকি গরু বিক্রি, মেয়ের বিয়ে বা ব্যাংক থেকে টাকা উত্তোলনের খবর পেলেই তার লোকজন পৌঁছে যেত এবং অর্থ হাতিয়ে নিত।

গত রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে। অভিযোগ করা হয়, ২০২৩ সালের ২৫ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’ অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে।

তার বরখাস্তের খবর ছড়িয়ে পড়তেই সাতক্ষীরার বিভিন্ন স্থানে ভুক্তভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণ করেন। তাদের ভাষ্য- বিচারের পথে প্রথম ধাপ শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত