শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার হাওয়ালখালী ফুটবল টূর্ণামেন্টে কেঁড়াগাছি চ‍্যাম্পিয়ান

সাতক্ষীরার হাওয়ালখালী ফুটবল টূর্ণামেন্টে কলারোয়াকে ১-০ গোলে হারিয়ে কেঁড়াগাছি চ‍্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (২৩ জুলাই) বিকালে স্হানীয় ফুটবল মাঠে শহীদ হাফিজ মুনছুর স্মৃতি যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্যর পুত্র মীর তানজীর আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমান, মেম্বার খোরশেদ আলম, মফিজুল ইসলাম, রিপন, বদরুজ্জামান প্রমুখ।

সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আবুল কাশেম। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথম অধ‍্যায়ে কেঁড়াগাছির ১২ নং জার্সীধারী খেলোয়ার চঞ্চল একটি গোল করে বিরতিতে যায়। বিরতির পর আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে কলারোয়া’কে হারিয়ে কেঁড়াগাছি চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল হুদা। তাকে সহযোগিতা করেন সাইদুর রহমান ও ইকরামুল। শ্রাবণের এই পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

চ‍্যাম্পিয়ন দলকে ১০,০০০ টাকা রানার্সআপ দলকে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়।

খেলায় ম‍্যান অব দ‍্যা সিরিজ নির্বাচিত হন কলারোয়ার সাইদ আলী। ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন কেঁড়াগাছির চঞ্চল, সেরাগোল কিপার কেঁড়াগাছির জাহিদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল