বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মহিলা আ.লীগের সেক্রেটারির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র পিতা বিশিষ্ট ব্যবসায়ী মো. বজলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অগস্ট) বাদ জুমআ সাতক্ষীরা সদর উপজেলা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এহছানুর রহমান। এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উর্দ্ধতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোশতাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আয়েশা সিদ্দিকা, জেলা যুব মহিলা লীগ সাধারণ সমাপাদক সীমা সিদ্দিক, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, যুব নেতা ওয়াহিদ পারভেজ, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুমা রানী বরকন্দাজ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা পারভীন রিক্তা, সাধারণ ফাহিমা আক্তার, যুব নেতা সাইদুর রহমান অপুসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মরহুমের সন্তান, আত্মীয়-স্বজন ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন