শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অনির্দিষ্ঠকালের জন্য ডাকা বাস ধর্মঘট ৮ ঘন্টা পর প্রত্যাহার

সাতক্ষীরায় সড়ক-মহাসড়কে অবৈধ ইঞ্জিনচালিত যান বন্ধের দাবিতে অনির্দিষ্ঠকালের জন্য ডাকা বাস ধর্মঘট ৮ ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করে দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এর আগে শনিবার সকাল থেকে সাতক্ষীরার ৬টি রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। আকস্মিক এই ধর্মঘটে সীমাহীন দূর্ভোগে পড়েন যাত্রীরা।

সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় সূত্রে জানা যায়,সাতক্ষীরা-খুলনা,সাতক্ষীরা-কালিগঞ্জ,সাতক্ষীরা-যশোর,সাতক্ষীরা-চাপড়াসহ ৬টি রুটে বাস চলাচল বন্ধ করা হয়। এর আগে, বৃহস্পতিবার সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটায় সাইড না দেওয়াকে কেন্দ্র করে মাহেন্দ্র চালকদেও সাথে বচসা হয় বাস চালকদের। এক পর্যায়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সহিদুল ইসলামকে মারধর করে মাহেন্দ্র চালকরা। এছাড়া জেলার সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়ায় লক্ষাধিক নসিমন-করিমন-ইজিবাইক-মাহেন্দ্রসহ অবৈধ যানবাহন। এসব অবৈধ যানবাহন বন্ধের দাবিতে জেলাব্যাপী বাস ধর্মঘট ডাকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। তবে হঠাৎ করে বাস ধর্মঘট ডাকায় যাত্রীরা পড়েছিলেন চরম দূর্ভোগে।

এবিষয়ে সাতক্ষীরার বৈকারী এলাকার আব্দুল হান্নান জানান, তিনি খুলনা থেকে এসেছেন। বাস বন্ধ তা বুঝতে পারেননি। আর বুঝলেও কিছু করার ছিলনা। পঞ্চাশ টাকার জায়গায় বিভিন্ন বাহনে আসতে তাকে ৩শ’ টাকা খরচ করতে হয়েছে। তাছাড়া সময় লেগেছে ৪ ঘন্টারও বেশি।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আরশাদ আলী খোকা বলেন, অবৈধ যানবাহনের অবৈধ চালকেরা শ্রমিক নেতা ও বাস চালকের মারধর করবে, এটা মানা যায়না। আমরা সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিলাম। তবে দুপুরে এসব বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। তাই বিকেল থেকে আমরা আবারও বাস চালানো শুরু করেছি।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান,বাস চালক সহিদুল ইসলামকে মারধরের বিষয়ে প্রতিকারের আশ^াস পাওয়া গেছে। এছাড়া অবৈধ যান বন্ধে ধাপে ধাপে কাজ করবে প্রশাসন, এমন আশ^াসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।

বাস মালিক আব্দুল মুহিদ জানান, অবৈধযান জেলাব্যাপী এত দাপিয়ে বেড়াচ্ছে,যা প্রশাসন থেকে নিয়ন্ত্রণ করছেনা। পাশাপাশি কেন্দ্রীয় কোন মালিক সমিতি নেই। মালিক সমিতিতে তালা মারা। মালিক সমিতির সুষ্ঠু একটা নির্বাচন হলে তারা অনেক সমস্যার সমাধান করতেন। অবৈধ যানের দাপটে বাসে যাত্রী ওঠেনা। লাখ-লাখ ইজিবাইক, মাহেন্দ্র, ইঞ্জিনভ্যানের দাপটে বাসের কোন আয় নেই। আমরা সরকারি যত ট্যাক্স আছে দিচ্ছি। কিন্তু অবৈধ যানের চালকদের কোন কাগজপত্র নেই। তাদের দেখার কেউ নেই। তবে প্রশাসনের আশ^াসে ধর্মঘট প্রত্যাহারে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে পুলিশ পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, শ্রমিক নেতৃবৃন্দের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস