বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশনের ভবন উদ্বোধন ও সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা স্টেডিয়ামের ৩য় তলায় এর উদ্বোধন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশন।

এসময় নব-নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও ভবন নির্মানে সহায়তাকারীদের সংবর্ধনা প্রদান এবং রেফারি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, প্রমিলা আম্পায়ার মিনতি রানি ও রেবেকা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
সাতক্ষীরা পুলিশ সুপার পদাধিকারবলে জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশনের সভাপতি।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি সফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোমিন উল্লাহ খান সান্টু, ইদ্রিস আলী বাবু, মীর তাজুল ইসলাম রিপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাক্তন আম্পায়ার লিয়াকত আলী খান, মাহমুদুল হাসান মুক্তি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথি, এলিট প্যানেল আম্পায়ার লুৎফর রহমান সৈকত, আখতার হোসেন, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আ.ম আকতারুজ্জামান মুকুল।

পরে প্রাক্তন আম্পায়ারদের সংবর্ধিত ও উপহার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘রাষ্ট্র জনগণের। জাতির জনককে হত্যার মধ্য দিয়ে সন্মানিয় লোকদের সন্মান না দেয়ার সংস্কৃতি শুরু হয়েছিল। এখন সেই সন্মান ফিরে দেয়ার জন্য সরকারের সাথে পুলিশ কাজ করছে। যার ফলে খেলায় রেফারি ও আম্পায়ারদের সন্মান দেয়া শুরু হয়েছে।’

ধর্মের নামে আর যেন কেউ ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সেদিকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘একসময় সাতক্ষীরাকে অন্য চোখে দেখলেও বর্তমানে বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে ধরে রেখেছে সাতক্ষীরা জেলা। আপনারা সেই জেলার বাসিন্দা যেই জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম প্রতিষ্ঠাতা আহসানউল্লাহর বাড়ি। তরুনদের ক্রীড়ামুখি করলে আর সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার জন্য খেলাধূলার বিকল্প নেই।’

‘কাজ না করলে একাধিক চেয়ার দখল করবেন না’- যোগ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা