বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইজিবাইক ভাংচুক ও চালকদের মারপিটের প্রতিবাদ জেলা ভূমিহীন সমিতির

কোভিডের সময়কালে সাতক্ষীরা পৌর এলাকার প্রায় ৭’ শতাধিক ইজিবাইক চালক ঋণের বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

সেই ইজিবাইক চালকরা পরিবারের স্বজনদের মুখে দু’মুঠো খাদ্যের সংস্থান যোগাতে যখন বাইরে বের হচ্ছেন তখন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য তাদেরকে বেধড়ক মারপিট ও গাড়ি (ইজিবাইক) ভাংচুর করছে। যা দেশীয় আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।

তিনি শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর এলাকায় গণহারে ইজিবাইক ভাংচুক ও চালকদের বেধড়ক মারপিটের প্রতিবাদ করেন।

এছাড়াও ভাংচুরকৃত ইজিবাইকের ক্ষতিপূরুণ ও মারপিটের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিতপূর্বক আইনের আওতায় এনে শাস্তির জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এই প্রতিবাদের সাথে সংহতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সহ-সভাপতি মো: শিহাব উদ্দীন, আকবর আলী, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: সাবান আলী বিশ্বাসসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি)বিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

  • বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান