শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনের চতুর্থ দিনেও

সাতক্ষীরায় একদিনে ১০৩ জনের করোনা পজেটিভ

সাতক্ষীরায় লকডাউনের চতুর্থ দিনেও করোনা সংক্রমণের হার আরও বেড়েছে। সর্বশেষ ফলাফলে ১৮৭ জনের শরীরে নমুনা পরীক্ষায় মঙ্গলবার (৮জুন) ১০৩ জনের করোনা পজিটিভ হয়েছে।

পরীক্ষা বিবেচনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ। যা জেলায় একদিনে সর্বোচ্চ হার রেকর্ড।

এদিকে, সোমবার (৭ জুন) রাতে ও মঙ্গলবার (৮ জুন) সকালে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক নারী ও আপন দুই ভাইসহ আরও পাঁচজন।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত এলাকায় দ্রুত করোনা রোগী শনাক্তের জন্য সোমবার থেকে সীমান্তবর্তী সব উপজেলায় র‌্যাপিড টেস্ট চালু করা হয়েছে। জেলায় এখনো কোনো ভারতীয় ধরনের করোনা রোগী পাওয়া যায়নি। আইইডিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে, করোনা ঠেকাতে প্রশাসনকে কঠোর হতে দেখা গেছে। পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে আরও বেশি সংখ্যক চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। জেলায় বাড়ানো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও।

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনে ৪১টি অভিযান পরিচালনা করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে ২১৭টি এবং এই সময়ে স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ না মানায় করায় ১ লাখ ২৩ হাজার ৫৪৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান জেলা প্রশাসন।

এখনও জেলায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। কিছুকিছু মোটরচালিত যান চলতে দেখা গেছে কিছু এলাকায়। এছাড়া সীমিত সময়ের জন্য সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলছে ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন