বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কবি বেগম সুফিয়া কামালের ১১১ তম জন্মদিন পালিত

বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা ২০ জুন ২০২২ সোমবার নিজস্ব কার্যালয়ে জননী সাহসিকা বেগম সুফিয়া কামালের ১১১ তম জন্ম দিবস পালন করেছে।

মহিলা পরিষদের সভাপতি আনঞ্জুমানারা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভা সঞ্চালনা করেন মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎন্সা দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শামিমা আখতার,সালেকা হক কেয়া, হাফিজা খাতুন, রুপা মিত্র, সাবিত্রী কর্মকার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন।

কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশাল জেলার শায়েস্তাাবাদ নবাব পরিবারে জন্ম গ্রহন করেন। বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ ধণ্য সুফিয়াকামাল ছিলেন কবি, সংগঠক, নারী মুক্তি আন্দোলনের যোদ্ধা এবং সকলের প্রিয় খালাম্মা।

নারী মুক্তির আদর্শ কবি সুফিয়া কামালের কাব্য রচনা তাঁকে পরিচিতি দিয়েছিলো, কিন্তু মানুষকে তিনি আকর্ষণ করেছিলেন তার আদর্শ, কর্ম, মানবতাবোধ আর দেশপ্রেম উদ্বুদ্ধ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ দিয়ে।

৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণআন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধে তিনি যেমন ছিলেন সক্রিয় তেমনি যুদ্ধপরবর্তি দেশ গঠনে তার ভূমিকা ছিলো অণবদ্য। সুফিয়া কামাল, তাঁর পরিচয় শুধু কবি নয় শুধু নারী আন্দোলনের নেত্রী নয়, তিনি ছিলেন জাতীয় জীবনে সকল প্রগতিশীল লড়াই সংগ্রামের অকুতোভয় নেত্রী।

সুফিয়া কামাল বেড়ে উঠেছেন কন্যা সন্তান হিসেবেই, নারী হিসেবে মুখোমুখি হয়েছেন সকল বৈষম্যের, পারিবারিক জীবনেও সহ্য করেছেন নানাবিধ বিচ্ছেদ বেদনা, কিন্তু তাই বলে মানুষ হিসেবে কখনোই ভুলে যাননি তার দায়বদ্ধতা। নেতৃত্ব দেয়ার জন্য বা সংগঠক হবার জন্য পিতৃতান্ত্রিক এই সমাজে ‘নারী’ পরিচয়কে প্রতিবন্ধক হিসেবে গ্রহণ করেননি বরং শক্তি হিসেবে প্রকাশ করেছেন।

তিনি নারী হিসেবে শুধু ‘মা’ এর ভূমিকা পালন করেননি, নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে নিজের আন্দোলন হিসেবে গ্রহণ করেছেন। সংগঠক হিসেবে গড়ে তুলেছিলেন “বাংলাদেশ মহিলা পরিষদ” সহ বিভিন্ন ধরনের সংগঠন যেমন, গেন্ডারিয়া মহিলা সমিতি, বেগম ক্লাব, বুলবুল ললিতকলা একাডেমী, ছায়ানট, বাংলাদেশ লেখিকা সংঘ, বঙ্গবন্ধু পরিষদ ইত্যাদি।

প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তাঁর শিক্ষা তাঁকে ধর্মীয় গোড়ামি, ধর্মান্ধতা, স্বৈর ও সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার করেছিলো। নারীমুক্তি নিয়ে কাজ করার জন্য জনবিচ্ছিন্ন হয়ে পড়েননি তিনি, কিন্তু কখনোই নারীর সমঅধিকার প্রশ্নে আপোষ করেননি

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক