বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ ছিনতাইকালে বাঁধা দেয়ায় স্বাস্থ্য সহকারিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ ছিনতাইকালে বাঁধা দেয়ায় কামরুল ইসলাম নামের এক স্বাস্থ্য সহকারিকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কামরুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় বেলাল হোসেন নামের এক যুবককে আটক করেছে।

আহত স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের সাংবাদিক নজরুল ইসলামের ছেলে।

আর আটককৃত যুবক বেলাল হোসেন পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

তালা হেলথ এ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন জানান, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সূবর্ণা বিশ্বাস। তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরিবর্তে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম। সকালে স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের নেতৃত্বে ৪/৫ সন্ত্রাসী ক্লিনিক থেকে ওষুধ ছিনতাইয়ের চেষ্টা চালায়। কামরুল ইসলাম বাঁধা দিলে তাকে দাঁ দিয়ে মাথায়, হাতে ও বুকে কুপিয়ে গুরুতর আহত করে।
গুরুতর আহত কামরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফয়সল আহমেদ জানান, কামরুল ইসলামের মাথায় ও হাতে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, হামলার ঘটনায় জড়িত বেলাল হোসেনকে আটক করা হয়েছে। বাকী জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, বেলাল হোসেন সিএইচসিপি সুবর্ণা বিশ্বাসকে বিরক্ত-উত্যক্ত করত। সুবর্ণা থানায় জিডিও করেছিল। সব বিষয়কে মাথায় রেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক