শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৫

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জন ও বেসরকারি একটি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

সাতক্ষীরায় শুক্রবার থেকে তৃতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। তবে জেলায় করোনা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৫ দশমিক ২১ শতাংশ। ১৫ দিন ধরে জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার ৪৫ থেকে ৬৪ শতাংশের মধ্যে ওঠানামা করছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের অজয় মণ্ডল (৩৮) করোনা শনাক্তের পর নিজ বাড়িতেই ছিলেন। গতকাল বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া করোনা পজিটিভ শ্যামনগর উপজেলা সদরের আশুতোষ মণ্ডলকে (৬৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও বেসরকারি সিবি হাসপাতালে একজন মারা গেছেন।

এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন এবং সীমান্ত দিয়ে কেউ যাতে পারাপার না হতে পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অপরদিকে, করোনা রুগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পুরোটাই করোনা ডেডিকেটেড করা হয়েছে।এখানে এখন ২৫০ টি বেড আছে তবে পরবর্তীতর ৫০০ বেড করা হবে।করোনা বৃদ্ধি রোধে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

উল্লেখ্য:করোনা সংক্রমনের হার কমানোর জন্য গত ৫ জুন সাতক্ষীরা জেলাকে লকডাউন করা হয়।আজ লকডাউনের ১৫ দিন চলছে।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন