সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাসদ ছাত্রলীগের সম্মেলন ।। সভাপতি আলীম, সম্পাদক তারিক

বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পুরাতন আইনজীবী সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ২বছরের জন্য এস.এম আব্দুল আলীমকে সভাপতি এবং মো. তারিকুজ্জামান তারিককে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবিব শামীম।

পরে সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অনুপম কুমার অনুপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বাঙালী জাতীয়তাবাদী আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার আন্দোলনে রূপান্তরের কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে খুনি খন্দকার মোশতাকসহ আওয়ামী লীগের একাংশ ক্ষমতা দখল করলে ছাত্রলীগ খুনি খন্দকার মোশতাকের বিরুদ্ধে কালবিলম্ব না করে আন্দোলনে অবতীর্ণ হয়। এরশাদ সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র গণআন্দোলনে ছাত্রলীগ নেতা জয়নাল, শাজাহান সিরাজ, ডাঃ মিলন, জাহাঙ্গীর, মুন্নাসহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী শহীদ হন।

তিনি আরও বলেন, অতীতের গৌরব উজ্জ্বল সংগ্রাম ও চেতনাকে ধারণ করে বর্তমানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ বৈষম্য-বেকার সৃষ্টির সমাজ ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, দুর্নীতি ও অপশাসনে শিক্ষার্থীদের জীবনের অপচয় বন্ধ, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিরোধী ধর্মভিত্তিক রাজনীতি নির্মূল করার লক্ষ্যে অবিচল থেকে ছাত্র আন্দোলন গড়ে তুলবে বলে আমি মনে করি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি বিশ্বাস আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, জাতীয় নারী জোটের সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম মল্লিক প্রমুখ।

সম্মেলনে শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেওয়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণ বন্ধ, শিক্ষার্থীদের উপর আর্থিক জুলুম বন্ধ, শিক্ষাঙ্গণে গণতন্ত্র ও মুক্তবুদ্ধির চর্চা নিশ্চিত, শিক্ষাঙ্গণে নারী শিক্ষার্থীদের উপর সকল ধরণের হয়ারাণি ও নির্যাতন বন্ধ, শিক্ষিত বেকারদের তালিকা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫বছর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন