শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঝড়-বৃষ্টিতে দুজনের প্রাণ গেল

সাতক্ষীরায় পৃথক স্থানে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ও বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

রোববার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আহছাননগর ও ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা গ্রামের মল্লুক কবিরাজ (৭০) এবং ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মেঘা বারুইয়ের ছেলে নিরাপদ বারুই (৫০)।

মৃতের স্বজনরা জানান, রোববার বিকেলে বাড়ি থেকে গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন মল্লুক কবিরাজ। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ি থেকে ২০০ গজ দূরে রাস্তায় তার মাথার ওপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে নিরাপদ বারুই বিলের মধ্যে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দুই ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। তবে পুলিশের কেউ এখনো ঘটনাস্থলে যায়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি