মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রলারডুবে নিখোঁজ ৩ শ্রমিক

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন- বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা শ্রীউলা এলাকার বাসিন্দা।

এছাড়া ট্রলারডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, কাজে যাওয়ার সময় খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। ভাটার সময় হওয়ায় তারা মূল নদীর দিকে ভেসে গিয়েছেন।

ট্রলারচালক নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তিনজন নিখোঁজ আছে। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রতাপনগরের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্ফানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়ায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ