রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রেন লাইন নির্মাণে জার্মান সরকারের সহযোগিতা কামনা

জার্মান আর্থিক প্রতিষ্ঠান কে.এফ.ডব্লু প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার উন্নয়নকল্পে বরাদ্দকৃত ১৮০ কোটি টাকার প্রকল্প মূল্যায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহেরেনগোলটজ’র সাথে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য
অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান প্রমুখ।

এসময় বাংলাদেশ তথা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও সাতক্ষীরায় ট্রেন লাইন নির্মাণে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহেরেনগোলটজ’র মাধ্যমে জার্মান সরকারের সহযোগিতা কামনা করা হয়।
এসময় এমপি রবি বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহেরেনগোলটজকে মহান মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের স্মৃতি নিয়ে এ্যালবাম ও বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিস্বরুপ জাতীয় স্মৃতি সৌধ এবং ফুলেল শুভেচ্ছা উপহার দেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর