শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ড. কাজী এরতেজার ইফতার বিতরন

সাতক্ষীরায় রোজাদারদের সম্মানে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে ইফতার বিতরণ করেছে আজিজা মান্নান ফাউন্ডেশন এর চেয়ারম্যান, ভোরের পাতা ও দ্য পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।

শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় শহরের নিউমার্কেট এলাকায় কয়েক’শ অসহায়, দুস্থ রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণের সময় ড. কাজী এরতেজা বলেন, প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।’ আজিজা মান্নান ফাউন্ডেশন আমার বাবা মায়ের নামে করা। গত ৫ বছর ধরে আমরা কাজ করছি। বিশেষ করে করোনাকালে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আছি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও তার পক্ষে আমরা ইফতার বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। আমি চাই প্রত্যেক বিত্তবান মানুষ যেন তার নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাড়ান।

ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, যুগ্ম-আহ্বায়ক এসান হাবিব অয়ন, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, পৌর যুব লীগের সভাপতি মোনয়ার হোসেন অনু, যুবলীগ নেতা তুহিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে তার ‘জুনিয়রবিস্তারিত পড়ুন

  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল
  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী