শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চলমান লকডাউনের ৩য় মেয়াদ আরও সাতদিন বাড়লো

সাতক্ষীরায় চলমান লকডাউনের তৃতীয় মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ৫ মে থেকে জেলায় প্রথম পর্যায়ে সাতদিনের লকডাউন শুরু হয়। এরপর ১১ মে দ্বিতীয় পর্যায়ে ১৭ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন ও দেবহাটার পারুলিয়ায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ।

এনিয়ে সাতক্ষীরায় করোনায় মারা গেছেন ৫৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৫ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৯ জন।

সাতক্ষীরা সিভিল সাজর্ন ডা. হুসাইন সাফায়াত বলেন, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা চিকিৎসার জন্য ১৫০টি শয্যা রয়েছে। খুব দ্রæত আরো ৫০টি শয্যা বাড়ানো হবে। এছাড়া সদর হাসপাতালে নতুন করে আর কোনো করোনা রোগীকে ভর্তি করা হবে না। বর্তমানে ভর্তি রোগীদের চিকিৎসা শেষ হলে তাদের ছেড়ে দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ